দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ০৫ আগস্ট ২০২৬

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই বছর পর বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন। ভারতে অবস্থানরত ৭৮ বছর বয়সী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ এর সভাপতি, কারাগার কিংবা মৃত্যুদণ্ডের আশঙ্কা থাকলেও দেশের মানুষের পাশে থাকার জন্য তিনি বাংলাদেশে ফিরবেন।

Islami Bank

বুধবার (৫ আগস্ট) দক্ষিণ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (FCC South Asia) আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে তার ছেলে সজীব ওয়াজেদ জয়, আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।

আরও পড়ুন…আওয়ামী লীগের বিচার হবে রাজনৈতিক দল হিসেবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনা বলেন, “আমাকে গ্রেপ্তার করা হতে পারে, কারাগারে পাঠানো হতে পারে। কিন্তু ভয় আমার জনগণের প্রতি দায়িত্ব নির্ধারণ করতে পারে না। আমার প্রিয় দেশের মানুষ কষ্টে থাকলে আমি দূরে থাকতে পারি না।

তিনি জানান, দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ পরে ঘোষণা করা হবে। তবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরতে চান বলেও উল্লেখ করেন। একই সঙ্গে তিনি আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেন, বর্তমান সরকারের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই।

one pherma

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।পরবর্তীতে ঢাকায় তার অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম সম্পন্ন হয় এবং মানবতাবিরোধী অপরাধ, হত্যার নির্দেশ ও নৃশংসতা প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

এদিকে বাংলাদেশ সরকার একাধিকবার শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছে। তবে নয়াদিল্লি জানিয়েছে, বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে পর্যালোচনাধীন রয়েছে।

শেখ হাসিনার বক্তব্যের আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই ভার্চুয়াল অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই এবং সেখানে প্রকাশিত মতামতেরও সরকার সমর্থন করে না।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us