ভোটার তালিকা প্রকাশ রাষ্ট্রপতি নির্বাচনের

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ০৬ আগস্ট ২০২৬

২৩ তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটারর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেন ইসি সচিব আখতার আহমেদ। পুরো তালিকা দেখতে ক্লিক করুন।

Islami Bank

গেজেটে অনুযায়ী, ৩৪৯ জন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। এদের মধ্যে সংসদের সাধারণ আসনের সদস্য ২৯৯ জন। আর সংরক্ষিত আসনের ৫০ জন।চট্টগ্রাম-৪ আসন এ তালিকা থেকে বাদ পড়েছে। কারণ উচ্চ আদালত ওই আসনের জয়ী প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছেন।

আরও পড়ুন…র‍্যাব বিলুপ্ত করে আনা হচ্ছে নতুন বাহিনী

one pherma

আখতার আহমেদ বলেন, তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)/নির্বাচন কর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে।

১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে।এ ছাড়া ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us