বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের বার্তা

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ০৭ আগস্ট ২০২৬

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় জাতিসংঘ আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, স্বাস্থ্যসেবা এবং বিশেষ করে আদিবাসী ধাত্রীদের গুরুত্বপূর্ণ অবদানের ওপর গুরুত্বারোপ করেছে।৯ আগস্ট পালিত বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে প্রকাশিত বার্তায় বলা হয়, বিশ্বের মোট জনসংখ্যার ৬ শতাংশেরও বেশি আদিবাসী জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত।

Islami Bank

তারা শুধু সাংস্কৃতিক ঐতিহ্যের রক্ষকই নন, বরং গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্রের তত্ত্বাবধায়ক এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণের অন্যতম অংশীদার। তবে এখনো বিশ্বজুড়ে তাদের অধিকার ও কল্যাণ নানা ধরনের বৈষম্য এবং হুমকির মুখে রয়েছে।

আরও পড়ুন…পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন

বার্তায় উল্লেখ করা হয়, আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে মাতৃ ও শিশুস্বাস্থ্যের পরিস্থিতি উদ্বেগজনক। সাধারণ জনগোষ্ঠীর তুলনায় তাদের মধ্যে গর্ভকালীন জটিলতা ও মাতৃ-শিশু মৃত্যুর হার বেশি। এ প্রেক্ষাপটে আদিবাসী ধাত্রীদের ভূমিকার বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে।

প্রমাণ অনুযায়ী, তাদের সেবা মা ও নবজাতকের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সহায়তা করে, স্বাস্থ্যব্যবস্থার প্রতি আস্থা বৃদ্ধি করে এবং সেবার ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

one pherma

এছাড়া আদিবাসী ধাত্রীরা শুধু স্বাস্থ্যসেবাই দেন না, তারা ভাষা, সংস্কৃতি, মূল্যবোধ ও ঐতিহ্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা প্রজন্ম থেকে প্রজন্মে আদিবাসী পরিচয় ও সংস্কৃতি টিকিয়ে রাখতে সহায়ক।জাতিসংঘ জানিয়েছে, সদস্য রাষ্ট্র ও আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে স্বাস্থ্যসেবায় অধিকারভিত্তিক পদ্ধতি বাস্তবায়নে কাজ চলছে।

একই সঙ্গে সরকারগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে আদিবাসীদের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য সংগ্রহ জোরদার করা হয়, ধাত্রী ও প্রসূতি পরিচর্যার প্রশিক্ষণে আরও বিনিয়োগ করা হয় এবং আদিবাসী নারীদের নিজেদের শরীর ও স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতন ও স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার অধিকার নিশ্চিত করা হয়।

বার্তার শেষে বলা হয়, ঐতিহ্যগত জ্ঞান নতুন জীবন রক্ষা করতে পারে। তাই আদিবাসী ধাত্রী এবং তারা যে সম্প্রদায়কে সেবা দেন, তাদের প্রয়োজনীয় সহায়তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us