জরুরি বৈঠক ডেকেছে বিএনপি

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১২ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করা হবে ওই বৈঠকেই। এরপর দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

Islami Bank

আরও পড়ুন…রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকান বন্ধের নির্দেশ সরকারের

দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কার নাম চূড়ান্ত করা হবে, তা নিয়ে আলোচনা চলছে দলের নীতিনির্ধারণী পর্যায়ে। বৃহস্পতিবার স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

one pherma

১৩ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ফলে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেই বিএনপির প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নপত্র জমার প্রস্তুতি নেওয়া হয়েছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us