হামে আরও ৮ শিশুর মৃত্যু

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১৬ সেপ্টেম্বর ২০২৬

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও এর উপসর্গ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৪। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০০ শিশুর।বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

Islami Bank

এতে বলা হয়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে সর্বোচ্চ তিন জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩২০ জন রোগী হাজির হয়েছে।

আরও পড়ুন…নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

one pherma

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫০৯ জন, রাজশাহীতে ২৯ জন, সিলেটে ১৯৪ জন, চট্টগ্রামে ২৮৬ জন, বরিশালে ১২৫ জন, ময়মনসিংহে ৬৩ জন, খুলনায় ৯৭ জন এবং রংপুরে ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫৪ হাজার ৪২০ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৪৮ হাজার ৪৬৫ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ১৯৮ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ২৮২ জন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us