আবারও সড়ক অবরোধে শ্রমিকরা নারায়ণগঞ্জে পুলিশের ব্যারিকেড ভেঙে
ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ০৩ নভেম্বর ২০২৬
দ্বিতীয় দিনের মতো ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় বিপুল সংখ্যক পুলিশ সদস্য হিউম্যান চেইন করে ব্যারিকেড দিয়ে রাখার চেষ্টা করলেও তা ভেঙে শ্রমিকরা মূল সড়কে উঠে আসেন।মঙ্গলবার (২ নভেম্বর) বেলা পৌনে তিনটার দিকে শিবু মার্কেট এলাকায় এই বিক্ষোভ শুরু হয়।
আরও পড়ুন…মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ
জেলা পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার নাম প্রকাশ না করার শর্তে বলেন, শ্রমিকরা সকাল থেকে না নামলেও দুপুরের পরে নেমে এসেছেন। তাদের শান্ত করতে পুলিশ সদস্যরা চেষ্টা করলেও তারা ব্যারিকেড ভেঙে মূল সড়কে উঠে পড়েছেন।
পরিস্থিতি মোকাবেলায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য ওই এলাকায় মোতায়েন রয়েছে। বিজিবির অন্তত চার প্লাটুন সদস্য মোতায়েন আছে। পরিস্থিতি কিছুটা উত্তেজনাকর হলেও এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
এর আগে সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ও বিজিবির সদস্য মোতায়েন দেখা যায়। চাষাঢ়ায় বিকেএমইএʼর কার্যালয়ের সামনেও পুলিশ পাহারা ছিল।বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ও মিছিল ও কয়েকটি পয়েন্টে অবস্থান নিতে দেখা যায়।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.