সয়াবিন তেলের দাম দ্বিগুন বেড়েছে অনেক দেশে

ডেস্ক রিপোর্ট

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইউক্রেন যুদ্ধের কারণে ভোজ্যতেলের দাম প্রতিবেশী দেশসহ অনেক দেশে দুই গুণের বেশি বেড়েছে। এ যুদ্ধের কারণে শুধু তেল নয়, খাদ্যসামগ্রী, জ্বালানি— সবকিছুর দাম বিশ্বে ঊর্ধ্বমুখী।

Islami Bank

তিনি বলেন, বাংলাদেশতো আইসোলেটেড কোনো আইল্যাল্ড নয়। কাজেই প্রভাব প্রতিক্রিয়া সব জায়গায় পরবেই, এতে কিছু করার নেই।শুক্রবার (৬ মে) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ছয় লেনের প্রকল্প পরিদর্শনকালে সাইনবোর্ড এলাকায় তিনি এ কথা বলেন।

one pherma

এ সময় শ্রীলঙ্কার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, শ্রীলঙ্কার মতো দেশের রিজার্ভ মাত্র ৫০ মিলিয়ন। কয়েক দিন আগেও দুই বিলিয়ন ছিলো। আমাদের এখনও ৪৪ বিলিয়ন ডলার। মানুষ কষ্ট পাবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সত্যিকার অর্থে সংকটে ক্রাইসিস মুহূর্তের ম্যানেজার। তিনি করোনাকালে দূরদর্শী নেতৃত্ব দিয়ে, কমনসেন্স দিয়ে প্ল্যান করেছেন-সমাধান করেছেন।

ইবাংলা/ এসআর / ০৬ মে, ২০২২

Contact Us