ঘুষ নেওয়ায় সরকারি কর্মচারী আটক

ডেস্ক রিপোর্ট

জমির খাজনা পরিশোধ করার প্রতিশ্রুতিতে মেহেরপুর জেলা প্রশাসকের নামে ঘুষ নেওয়ার অভিযোগে জেলা প্রশাসনের এক কর্মচারীকে আটক করা হয়েছে। আটক কর্মচারী আবু বক্কর সিদ্দিক জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে কর্মরত ছিলেন। তিনি মেহেরপুর গাংনী থানার মিনাপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে তার বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

Islami Bank

আরও পড়ুন…রণ হক সিকদার ন্যাশনাল ব্যাংকের পরিচালক নির্বাচিত

one pherma

মামলার এজাহারে জানা যায়, গাংনী উপজেলার কুমারী ডাঙ্গা গ্রামের শামীমা নাসরিন নামে এক নারীর কাছ থেকে হোল্ডিং চালু করতে খাজনা প্রদানের নামে ২ লাখ ৪০ হাজার টাকা দাবি করেছিল আবুবক্কর। কাজ না হওয়ায় জেলা প্রশাসকের কাছে অভিযোগ করলে আবুবক্করের নামে বিভাগীয় তদন্ত করে জেলা প্রশাসন। তদন্তে অগ্রিম এক লাখ টাকা গ্রহণের প্রমাণ পাওয়া যায়। বিভাগীয় মামলার পাশাপাশি আবুবক্করকে পুলিশের হাতে তুলে দেয় জেলা প্রশাসন। এই মর্মে জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা মাহফুজ জামান একটি এজাহার দায়ের করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিনে জানান, আমরা মামলা নথিভুক্ত করে আদালতে সোপর্দ করেছি। মামলাটি দুদকের তফসিলভুক্ত মামলা হওয়ায় পরবর্তী কার্যক্রম দুদক কর্তৃক পরিচালিত হবে।

ইবাংলা/জেএন/২৫ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us