বিচারের পর আওয়ামী লীগ নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা

ইবাংলা ডেস্ক

জুলাই হত্যাকাণ্ডের বিচার শেষে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া না হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (১১ জুন) লন্ডন সফররত প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

Islami Bank

ড. ইউনূস বলেন, আওয়ামী লীগের কোনো সদস্য জাতির কাছে ক্ষমা চায়নি। যারা গণহত্যা ঘটিয়েছে এবং এর সঙ্গে জড়িত ছিল। বিচার শেষ হওয়ার আগে আমরা জনগণের নিরাপত্তার জন্য আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সাময়িক সময়ের জন্য স্থগিত করেছি।

আরও পড়ুন…নোয়াখালীতে নদী ভাঙ্গন রোধে ক্রসডেম নির্মাণ ও ব্লক স্থাপনের দাবিতে জামায়াতের পদযাত্রা

one pherma

নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, আগামী জাতীয় নির্বাচন হবে গত ১৭ বছরে সবচেয়ে নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এটি আমাদের সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ অগ্রাধিকার। এ ছাড়া সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই আমরা জুলাই সনদ চূড়ান্ত করতে চাই।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us