মেট্রো রেল স্টেশনে অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত

ইবাংলা.প্রেস রিপোর্ট:

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উদ্যোগে রাজধানীর উত্তরা সেন্টার ও বিজয় সরণি মেট্রো রেল স্টেশনে অগ্নিনির্বাপণ, উদ্ধার, প্রাথমিক চিকিৎসা এবং জরুরি বহির্গমন বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকাল ১১টায় উত্তরা সেন্টারে এবং বিকেল ৩টায় বিজয় সরণিতে এই মহড়াগুলো অনুষ্ঠিত হয়।

Islami Bank

আরও পড়ুন…গ্লোবাল ইসলামী ব্যাংকে ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২৫ জনের বিরুদ্ধে মামলা

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক পরিচালিত এই মহড়ায় ব্যবহার করা হয় ওয়াটার টেন্ডার, পাম্প ক্যারিং টেন্ডার, সিজার লিফট, অ্যাম্বুলেন্স ও স্নোরকেলসহ অত্যাধুনিক সরঞ্জাম। হঠাৎ আগুন লাগলে কীভাবে যাত্রীদের নিরাপদে সরিয়ে নিতে হবে, কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে হবে এবং আহতদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠাতে হবে—এসব কৌশল বাস্তবভাবে প্রদর্শন করা হয়।

মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের পাশাপাশি অংশ নেন মেট্রোরেল নিরাপত্তা কর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা। যান চলাচল ও নিরাপত্তা নিশ্চিতে সহায়তা করে মেট্রোপলিটন পুলিশ ও ট্রাফিক পুলিশ।

অনুষ্ঠান শেষে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির পরিচালক (প্রশাসন) একেএম খায়রুল আলম উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক মোঃ ছালেহ উদ্দিন।

one pherma

তিনি জানান, “সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং প্রকৃত দুর্ঘটনায় করণীয় সম্পর্কে সবাইকে অবহিত করতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের মহড়া অব্যাহত থাকবে।”

মহড়া দুটি পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাজাহান শিকদার ও সিনিয়র স্টেশন অফিসার একেএম রায়হানুল আশরাফ। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us