মিটফোর্ডে সোহাগ হত্যায় গ্রেফতার ৭, চিরুনি অভিযানের ইঙ্গিত স্বরাষ্ট্র উপদেষ্টার

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১৩ জুলাই ২০২৫ | ঢাকা

রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় সাতজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই হত্যাকাণ্ডকে ‘খুবই দুঃখজনক ও সভ্য সমাজে অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

Islami Bank

আরও পড়ুন…ফের ২ মাস বাড়লো সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ

রোববার (১৩ জুলাই) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১তম সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

চিরুনি অভিযান চালানোর পরিকল্পনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে ‘চিরুনি অভিযান’ চালাতে পারে। তিনি বলেন, “মিটফোর্ডের সোহাগ হত্যাকাণ্ড খুবই মর্মান্তিক। এ ধরনের ঘটনা কোনো সভ্য সমাজে বরদাশত করা যায় না।”

তিনি আরও বলেন, “এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে সরকার। যারা অপরাধে জড়িত, তাদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।”

one pherma

সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ জানিয়ে লিখিত বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, “রাজশাহীর নিউমার্কেটে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে বর্বরভাবে হত্যা এবং দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি হত্যাকাণ্ড উদ্বেগজনক। এসব ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে।”

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করছে এবং সরকার এসব মামলায় দ্রুত বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর।

বিচার দ্রুত ও দৃষ্টান্তমূলক হবে বলে স্বরাষ্ট্র উপদেস্ট জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “এসব ঘটনার বিচার যেন দীর্ঘসূত্রতায় না পড়ে, সেজন্য সরকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করতে চায়।”

তিনি আরও বলেন, “অপরাধ কমিয়ে আনতে শুধু সরকার নয়, সমাজের প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে। দেশকে অপরাধমুক্ত রাখতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।”
ইবাংলা/ বা এ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us