ফুকুশিমা থেকে সব কর্মী সরানো হলো রাশিয়ার ভূমিকম্পের সতর্কতায়
ইবাংলা.প্রেস | আন্তর্জাতিক ডেস্ক | ৩০ জুলাই ২০২৫
রাশিয়ার পূর্ব উপকূলে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী, মাত্রা ৮.৭-এর ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের প্রভাবে একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
জাপানের ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে সুনামি সতর্কতার কারণে বুধবার (৩০ জুলাই) সব কর্মীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) জানিয়েছে, পারমাণবিক কেন্দ্রের রিঅ্যাক্টরগুলোতে কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি, তবে তারা সতর্ক অবস্থানে রয়েছে।
আরও পড়ুন…তিস্তার পানি কমতে শুরু করেছে
২০১১ সালে এই কেন্দ্রটি ৯ মাত্রার ভূমিকম্প ও সুনামির কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার ফলে পারমাণবিক মেল্টডাউন হয়েছিল এবং জাপানের ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনায় পরিণত হয়।
যুক্তরাষ্ট্র, জাপান ও তাইওয়ানসহ উপকূলীয় দেশগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানের কর্মকর্তারা জানিয়েছে, উপকূলীয় অঞ্চলে তিন মিটার পর্যন্ত উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে।রাশিয়ার কামচাটকা গভর্নর ও যুক্তরাষ্ট্রের জরুরি ব্যবস্থাপনা বিভাগ “বিধ্বংসী সুনামি ঢেউয়ের” আশঙ্কা করছেন এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.