বাহিনীর পোশাক পড়ে বিভিন্ন ধরনের ছবি নিজ ফেসবুকে ছড়িয়ে নিজেকে একজন বাহিনীর সদস্য পরিচয় দিয়ে বিশ^াসযোগ্যতা অর্জনের মাধ্যমে নানান জনকে চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া রুবেল চাকমা নামের এক যুবককে আটক করেছে রাঙামাটি জেলা আনসার ব্যাটালিয়নের বিশেষ টিম।
রাঙামাটি জেলা আনসার ব্যাটালিয়নের জেলা কমাড্যান্ট অফিসার মো: আনোয়া হোসেন-বিপিএম, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাঙামাটি জেলা শহরের আমানতবাগ এলাকা থেকে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে রুবেল চাকমা (২৫) নামে এক প্রতারককে আটক করেছে জেলা আনসার ব্যাটালিয়ন।
মঙ্গলবার (২৯ জুলাই) রাত ১০টার দিকে আনসার ব্যাটালিয়নের জেলা কমাড্যান্ট মো: আনোয়া হোসেন-বিপিএম এর নির্দেশনায় জেলা সার্কেল অ্যাডজুটেন্ট আনোয়ার জাহেদ-এর নেতৃত্বে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
আটককৃত রুবেল চাকমা রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের হাতিয়াছড়া গ্রামের বাসিন্দা অনিল কুমার চাকমার সন্তান বলে জানাগেছে।
আরও পড়ুন…ফুকুশিমা থেকে সব কর্মী সরানো হলো রাশিয়ার ভূমিকম্পের সতর্কতায়
জেলা কমাড্যান্ট মো: আনোয়ার হোসেন(বিপিএম)জানিয়েছেন, চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন এলাকায় অবস্থানকালে রুবেল চাকমা আনসার ব্যাটালিয়নের ইউনিফর্ম পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন পোস্ট দিতেন। সেখানে তিনি আনসারে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে আগ্রহী প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করতেন।
তার এমন প্রলোভনমূলক পোস্টে প্রভাবিত হয়ে রাঙামাটি সদর এলাকার শান্তু চাকমা, বিপলন চাকমা ও বাচ্চুমনি চাকমা নামের তিনজন তার সঙ্গে যোগাযোগ করেন।
পরে তারা তাকে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা প্রদান করেন। কিন্তু নির্ধারিত সময়ে চাকরি না পেয়ে প্রতারণার শিকার ভুক্তভোগীরা বিষয়টি সংশ্লিষ্ট সংস্থাকে অবহিত করেন।
অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা প্রায় এক মাস ধরে রুবেল চাকমার ওপর নজরদারি চালায়। মঙ্গলবার রাত ১০টার দিকে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে বলেও জানিয়েছে আনসার ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.