এক্সিট নিয়ে ভাবনার সময় এসেছে অন্তর্বর্তী সরকারের: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ৩০ জুলাই ২০২৫

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অন্তর্বর্তী সরকারের তাদের ‘এক্সিট’ নিয়ে ভাবনার সময় এসেছে।

Islami Bank

বুধবার (৩০ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ পরবর্তী সরকার কতটা বৈধতা দেবে, তা চিন্তা করতে হবে।

আরও পড়ুন…কোনো নিরাপত্তা শঙ্কা নেই ৫ আগস্ট ঘিরে: স্বরাষ্ট্র উপদেষ্টা

one pherma

তিনি আরও বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া। যতটুকু না করলেই নয়, ততটুকু সংস্কার করা উচিত।একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল।

তিনি বলেন, সংস্কারের নামে সময়ক্ষেপণ করে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার। এ সময় নির্বাচন অক্টোবরে হওয়া উচিত বলে মন্তব্য করেন এই রাজনৈতিক বিশ্লেষক।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us