কোনো নিরাপত্তা শঙ্কা নেই ৫ আগস্ট ঘিরে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ৩০ জুলাই ২০২৫

৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রথম বর্ষপূর্তি ঘিরে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

Islami Bank

বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে এ কথা জানান উপদেষ্টা।উপদেষ্টা বলেন, ৫ আগস্ট সামনে রেখে কোনো ধরনের নিরাপত্তার কোনো সমস্যা নেই। সবকিছু আল্লাহ দিলে ভালোভাবে হবে।

আরও পড়ুন…গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙামাটিতে প্রতারক রুবেল চাকমা আটক

one pherma

এ সময় ১১ দিনের অভিযান শুরু হয়েছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এটা হচ্ছে ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) অভিযান। এ বিষয়ে ডিএমপির কাছে জিজ্ঞেস করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us