কক্সবাজারে এনসিপি’র শীর্ষ নেতারা: হোটেল ঘিরে বিএনপি নেতাকর্মীদের উত্তেজনা

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার | ৫ আগস্ট ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের এক বছরপূর্তিতে রাষ্ট্রীয় আয়োজন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। যে ঘোষণার জন্য দীর্ঘদিন নানান সংগ্রাম করে আসছেন এনসিপি’র নেতা কর্মীরা কাঙ্খিত সে জুলাই ঘোষনার দিনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় নেতারা কক্সবাজার গেছেন। তারা ইনানীর হোটেল সি-পার্ল হোটেলে ওঠেন, আর এ নিয়ে নানা জল্পনা কল্পনা দেশজুড়ে। তাদের অবস্থানের কারণে হোটেলটি ঘিরে বিক্ষোভ ও করছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

Islami Bank

আরও পড়ুন…ছাত্রজনতার গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেয়ার অঙ্গীকার প্রধান উপদেষ্টার

জানা গেছে, মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টা ২৫ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি ফ্লাইটে (ফ্লাইট নং- BG-433) এনসিপির নেতারা ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। তারা হলেন- দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। সঙ্গে তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহও রয়েছেন। তিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক।

কক্সবাজারের পুলিশ সুপার সাইফুদ্দীন শাহীন জানিয়েছেন এনসিপির নেতারা হোটেল সি-পার্লে আছেন। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে হোটেলটিতে ওঠেন তারা।

সী পার্ল হোটেলের নিরাপত্তা কর্মকর্তা কামরুজ্জামান এনসিপির পাঁচ নেতাসহ ছয়জনের উপস্থিতির তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তা়রা হোটেলের পাঁচ তলার তিনটি কক্ষে উঠেছেন। সেখানে কোনো বিদেশির সঙ্গে মিটিং হয়নি। তাদের হোটেলে পিটার হাস নামের কেউ উঠেননি।

one pherma

কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) সাইফউদ্দীন শাহীন এনসিপির পাঁচ নেতাসহ ছয়জনের উপস্থিতি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নেই। হোটেলে তিনজন চায়না নাগরিক রয়েছেন। এনসিপি নেতাদের সঙ্গে কারও মিটিংয়ের বিষয়ে জানেন না বলে জানান এসপি।

এনসিপির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী এ বিষয়ে সাংবাদিকদের বলেন, তাঁরা কক্সবাজার বেড়াতে এসেছেন। পিটার হাসের সঙ্গে কোনো বৈঠক হয়নি।

এ দিকে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের গোপন বৈঠকের অভিযোগ তুলে উখিয়ার স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হোটেলের সামনে বিক্ষোভ করেছেন।

কক্সবাজার জেলা বিএনপির এক নেতা জানান, জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তির বিশেষ দিনে হঠাৎ করে এনসিপির শীর্ষ নেতাদের কক্সবাজার আগমন এবং শহর থেকে ৩০ কিলোমিটার দূরের পাঁচ তারকা হোটেলে অবস্থানের ঘটনা সন্দেহ এবং মানুষের মধ্যে নানা কৌতূহলের জন্ম দিয়েছে। বিশেষ করে তাদের সঙ্গে পিটার হাসের বৈঠকের কথা শুনে লোকজনের মধ্যে সন্দেহ আরও বেড়েছে। তবে সেখানে আদতে পিটার হাস ছিলেন কি-না এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us