বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম হাসপাতালে ভর্তি

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ২২ আগস্ট ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

Islami Bank

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় তার ব্যক্তিগত জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাজশাহী ও নওগাঁ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের সময় হালকা ঠান্ডা অনুভব করেন আবদুস সালাম। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে বিকেলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন…ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ও বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

one pherma

চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষার পর জানা যায়, প্রচুর পরিশ্রম, পর্যাপ্ত ঘুমের অভাব এবং আবহাওয়া পরিবর্তনের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং প্রয়োজনীয় টেস্ট সম্পন্ন করা হচ্ছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us