বাংলাদেশ-পাকিস্তান বৈঠক: এক চুক্তি ও চার সমঝোতা স্মারক সই

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৪ আগস্ট ২০২৫

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে একটি চুক্তি এবং চারটি সমঝোতা স্মারক সই হয়েছে। রোববার ঢাকায় সফরত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের উপস্থিতিতে এ সই কার্যক্রম সম্পন্ন হয়।

Islami Bank

এর আগে, শনিবার তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছান ইসহাক দার। সফরের প্রথম দিনেই ঢাকার পাকিস্তান হাইকমিশনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

one pherma

আরও পড়ুন…শিবপুর ইউনিয়ন কৃষকদলের দ্বিবার্ষিক সম্মেলনেও আলোচনায় রয়েছেন কাজী মামুনুর রশীদ

রোববার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার। এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গেও বৈঠক করার কর্মসূচি রয়েছে।
ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us