সিরাজগঞ্জে দুদকের ১৮১তম গণশুনানি অনুষ্ঠিত

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৪ আগস্ট ২০২৫

‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮১তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের সমন্বিত জেলা কার্যালয় পাবনার আয়োজনে এ গণশুনানি হয়।

Islami Bank

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। তিনি বলেন, “সমাজে অসংগতি, অনিয়ম ও দুর্নীতি দেখলে তা প্রতিরোধে সোচ্চার হতে হবে। সেবা গ্রহীতা ও সেবাদাতাদের সম্মিলিত প্রচেষ্টায় দুর্নীতি কমানো সম্ভব।”

জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আকতার হোসেন, মহাপরিচালক (তদন্ত-১) মো. রেজাউল কবির, পুলিশ সুপার মো. ফারুক হোসেন এবং রাজশাহী বিভাগীয় পরিচালক মো. ফজলুল হক বক্তব্য রাখেন।

one pherma

আরও পড়ুন…বাংলাদেশ-পাকিস্তান বৈঠক: এক চুক্তি ও চার সমঝোতা স্মারক সই

গণশুনানিতে ৩৬টি সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে গৃহীত ১৪০ অভিযোগের মধ্যে ১০৫টির শুনানি হয়। এর মধ্যে ৩২টি অভিযোগে অনুসন্ধান, ২৬টি অভিযোগ বিভাগীয়ভাবে নিষ্পত্তি, এবং ৩৪টি অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেয়া হয়। আদালতে মামলা চলমান থাকায় ৩টি অভিযোগে সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us