দুদকের তিনটি অভিযান: পয়োবর্জ্য প্রকল্প, কৃষি অফিস ও স্বাস্থ্যকেন্দ্রে অনিয়মের অনুসন্ধান

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৭ আগস্ট ২০২৫

দুর্নীতি দমন কমিশন (দুদক) দেশের বিভিন্ন এলাকায় তিনটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে। অভিযানের মাধ্যমে সরকারি প্রকল্প ও অফিসগুলোতে দুর্নীতি, অনিয়ম এবং সেবা ব্যাহতির নানা তথ্য উদঘাটিত হয়েছে।

Islami Bank

অভিযান ১: ঢাকা ওয়াসা:

দুর্নীতির অভিযোগে ঢাকা ওয়াসার দাশেরকান্দি পয়োবর্জ্য শোধনাগার প্রকল্প পরিদর্শন করা হয়। টিম প্রকল্প পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করেছে।

পরিকল্পনা পর্যায়ের কিছু তথ্য সংগ্রহ করা হলেও বাকি তথ্যের জন্য চাহিদাপত্র প্রদান করা হয়েছে। প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনা শেষে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে।

আরও পড়ুন…ন্যায্য সমাধান হবে আন্দোলনের আর প্রয়োজন নেই

অভিযান ২: খাগড়াছড়ি জেলা কৃষি অফিস:

one pherma

খাগড়াছড়ি জেলা ও পানছড়ি উপজেলা কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে লাগামহীন দুর্নীতির অভিযোগে কমিশনের টিম অভিযান পরিচালনা করে। বরাদ্দকৃত ডকুমেন্টস যাচাই-বাছাই ও হারিয়ে যাওয়া রাইস হারভেস্টারের তথ্য সংগ্রহ করা হয়।প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অবশিষ্ট তথ্যের জন্য কৃষি অধিদপ্তরের উপপরিচালককে চাহিদাপত্র প্রদান করা হয়েছে।

অভিযান ৩: কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স:

চিকিৎসাসেবায় অনিয়ম ও হয়রানির অভিযোগে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করা হয়। তদন্তে দেখা গেছে—রোগীদের খাবার সরবরাহে অনিয়ম, হাসপাতাল অপরিচ্ছন্ন, আউটসোর্সিং কর্মীদের সঠিকভাবে পরিচালনা না করা, সরকারি ওষুধ ব্যবহার না করে বাহির থেকে কিনতে বাধ্য করা।

অনুমোদিত ৩০ জন ডাক্তারের স্থলে মাত্র ৫ জন কর্মরত রয়েছেন। এছাড়া অ্যাম্বুলেন্স জ্বালানিতে ত্রুটি দেখা দিয়েছে। প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে যে, এই অনিয়ম রোগীদের ভোগান্তি ও আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us