আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল -১ আসনে ব্যাপক গণসংযোগ করেছেন ইসলামী আনন্দোলন

নড়াইল প্রতিনিধি, শিবেন্দু বৈরাগী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল -১ আসনে ব্যাপক গণসংযোগ করেছেন ইসলামী আনন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল আজিজ।

Islami Bank

বুধবার (২৭ আগস্ট) দুপুরে কালিয়া উপজেলা সদর থেকে হাজারো নেতা কর্মী ও সমর্থকের অংশগ্রহনে এক বিশাল মোটরশোভাযাত্রার মাধ্যমে এ কর্মসূচী মুরু হয়।

শোভাযাত্রাটি কালিয়ার সালামাবাদ, কলাবাড়িয়া, বাঐসোনা, জয়নগর, খাশিয়াল, হামিদপুর, পহরডাঙ্গা ইউনিয়নসহ চাপাইল ব্রিজ ও বড়দিয়া বাজার হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে বিঞ্চুপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসে এ কর্মসূচির সমাপ্তি ঘটে।

আরও পড়ুন…দুদকের তিনটি অভিযান: পয়োবর্জ্য প্রকল্প, কৃষি অফিস ও স্বাস্থ্যকেন্দ্রে অনিয়মের অনুসন্ধান

one pherma

এর আগে কালিয়ার শহীদ আব্দুস সালাম ডিগ্রি কলেজ মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন—নড়াইল-০১ আসনের প্রার্থী মাওলানা আব্দুল আজিজ, নড়াইল-০২ আসনের প্রার্থী মাওলানা তাজুল ইসলাম, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা খায়রুজ্জামান, কালিয়া উপজেলা শাখার সভাপতি আলি হুসাইন, সাধারণ সম্পাদক কাজী মহসিন আলী, নড়াগাতী থানা শাখার সভাপতি হাফেজ হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, কালিয়া পৌর সভাপতি মুফতি আলী আজগর, সাধারণ সম্পাদক ফরহাদ শেখ, যুব আন্দোলন কালিয়া শাখার সভাপতি মাওলানা আবুল হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাওলানা নাহিদ ইসলামসহ আরো অনেকে।

বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-০১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল আজিজ বিজয়ী হবেন ইনশাআল্লাহ। তারা আশ্বাস দেন, বিজয়ী হলে নির্বাচনী এলাকায় সড়ক, সেতু, ব্রিজ ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে। একই সঙ্গে সব ধর্মের মানুষের নাগরিক সুবিধা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us