সন্ত্রাসবিরোধী আইনে লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেপ্তার

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৯ আগস্ট ২০২৫

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) তে মঞ্চ-৭১ নামাক একটি সংগঠনের গোলটেবিল বৈঠক থেকে তাদের আটক করা হয়। পরবর্তীতে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী শিক্ষক ও সাংবাদিকসহ ১৬ জনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়।

Islami Bank

আরও পড়ুন…লতিফ সিদ্দিকীকে নিয়ে গেল পুলিশ ডিআরইউ থেকে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত রাতে নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বক্তৃতা, লেখা ও প্রকাশিত বই বিশ্লেষণ করে সন্ত্রাসবাদের আলামত পাওয়া গেছে।

তার ভাষায়, “লতিফ সাহেবের বক্তৃতা ও সংশ্লিষ্ট ব্যানার, তাদের কলাম-বই অ্যানালাইসিস করে আমরা দেখেছি এগুলো একটি নির্দিষ্ট দিকে যাচ্ছে। তাদের বক্তব্য রাষ্ট্রের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।”

one pherma

জানা যায়, বৃহস্পতিবার সকালে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে সংগঠন ‘মঞ্চ ৭১’। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের। বৈঠক চলাকালে হট্টগোল দেখা দিলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে আটক করে।

 আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন), সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাসহ আটক ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে। আটকের ১১ ঘণ্টা পর পুলিশ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইবাংলা.প্রেস/ বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us