স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ২৮ আগস্ট ২০২৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি হাসপাতালের উদ্দেশে রওনা হয়ে সেখানে পৌঁছান।

Islami Bank

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, ম্যাডামকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে তার গাড়িবহর হাসপাতালে এসে পৌঁছায়।

আরও পড়ুন…ক্যান্সার ইনস্টিটিউট, নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম সওজে দুদকের অভিযানে অনিয়মের প্রমাণ

one pherma

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদের বরাত দিয়ে তিনি আরও জানান, স্বাস্থ্য পরীক্ষা শেষে রাতেই খালেদা জিয়ার বাসায় ফেরার কথা রয়েছে।

জানা গেছে, খালেদা জিয়ার গাড়িবহর হাসপাতালের উদ্দেশে রওনা হওয়ার আগে তার গুলশানের বাসভবনে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় দলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us