৪ বাসের সংঘর্ষে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ২৫ জন আহত

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ৩০ আগস্ট ২০২৫

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চারটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই তারা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Islami Bank

দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।

আরও পড়ুন…জ্ঞান ফিরে পেলেন ভিপি নুর

one pherma

শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট সবুজ মিঞা জানান, সকালে ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে উঠে যায়। এতে প্রথমে ৫ জন আহত হন। পরে পেছন থেকে আরও তিনটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে আহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৫ জনে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us