ট্রাম্পের বেশিরভাগ শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করলো মার্কিন আদালত

ইবাংলা.প্রেস | আন্তর্জাতিক ডেস্ক | ৩০ আগস্ট ২০২৫

বিভিন্ন দেশের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অতিরিক্ত শুল্ককে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের আপিল আদালত। সাত-চার ভোটে দেওয়া এক রায়ে আদালত জানায়, জরুরি অর্থনৈতিক ক্ষমতার আওতায় এসব শুল্ক আরোপের অধিকার প্রেসিডেন্টের নেই; এটি কেবল কংগ্রেসের এখতিয়ার।

Islami Bank

আদালত সতর্ক করেছে, নতুন ট্যারিফ আইনি সংঘর্ষ সৃষ্টি করতে পারে। তাই এই রায় কার্যকর হবে আগামী ১৪ অক্টোবর থেকে, যেদিন মামলাটি সর্বোচ্চ আদালতে ওঠার কথা রয়েছে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

ট্রাম্প আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (আইইইপিএ)-এর অধীনে শুল্ক আরোপ করেছিলেন। তিনি দাবি করেছিলেন, বাণিজ্যে জাতীয় জরুরি অবস্থা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। কিন্তু আদালত স্পষ্ট জানিয়েছে, এসব শুল্ক “অবৈধ ও আইনের পরিপন্থী।

আরও পড়ুন…পুতিন-পেজেশকিয়ান পারমাণু ইস্যুতে বৈঠকে

one pherma

রায়ের আগে হোয়াইট হাউসের আইনজীবীরা সতর্ক করেছিলেন, শুল্ক অবৈধ ঘোষণা হলে তা ১৯২৯ সালের মহামন্দার মতো অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে।

এদিকে আদালতের সিদ্ধান্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার দাবি, রায় বহাল থাকলে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ধ্বংসের মুখে পড়বে।

এখন প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক কমানোর যেসব চুক্তি অন্যান্য দেশ করেছে, এই রায়ের ফলে সেই চুক্তিগুলোর ভবিষ্যৎ কী হবে। মামলাটি সুপ্রিম কোর্টে গেলে নয়জন বিচারপতি নির্ধারণ করবেন— ট্রাম্পের শুল্ক কর্মসূচি আইনসিদ্ধ কিনা, নাকি প্রেসিডেন্টের সীমা ছাড়িয়ে যাওয়ার আরেকটি নজির।

সূত্র: রয়টার্স
ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us