জামালপুর জেলা বিএনপি’ র সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম নেতাকর্মীদের উদ্দেশ্যে করে বলেন বিগত ওয়ান ইলেভেন ও ফ্যাসিষ্ট হাসিনা সরকারের ১৭ বছরে ২৪২ মামলায় চরম নির্যাতনের শিকার হয়েছি। নানা ঘৃণিত ষড়যন্ত্র ও রক্তচক্ষু উপেক্ষা করেও রাজ পথে ছিলাম। জেল জুলুম সহ্য করেছি ।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে ২নং পোগলদিঘা ইউনিয়ন বিএনপি” র আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উল্লেখিত কথাগুলো বলেন জামালপুর -৪ সরিষাবাড়ী আসনে ধানের শীষ প্রতিকে এমপি প্রার্থী ও তৃতীয় বার নির্বাচিত জামালপুর জেলা বিএনপি’ র সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।
তালুকদার শামীম আরো বলেন, তার পরেও নেতা কর্মীদের ফেলে পালাইনি। বিএনপি লড়াই সংগ্রাম করতে জানে। দেশ মাতা আপোষহীন নেত্রী খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্ট নায়ক তারেক রহমান এর দিকনির্দেশনা ও কেন্দ্রীয় পরামর্শে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ ও উজ্জীবিত রাখার চেষ্টা করেছি। প্রাণ নাশের আশঙ্কা জেনেও সরিষাবাড়ী তথা জামালপুর জেলা বিএনপি’র নেতা কর্মীদের ছেড়ে যাইনি।
আরও পড়ুন…ট্রাম্পের বেশিরভাগ শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করলো মার্কিন আদালত
আমি জানি নেতা কর্মীরা আমাকে ভালোবাসেন। দূর্দিনে নেতা কর্মীদের ফেলে পালিয়ে যাওয়া কাপুরুষোচিত আচরণের রাজনীতি আমাকে শেখায়নি।মরহুম ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদার আমাকে ভলোবেসে বিএনপি’র পতাকা তলে এনেছেন।
আমি অকুতোভয় বীর মরহুম ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদার এর রাজনৈতিক আদর্শের সৈনিক। আমি শামীম তালুকদার কাউকে আঘাত করি না।যদি কেউ আঘাত করে যে কোন মূ্ল্যেই হোক প্রতিহত করি।
কিভাবে মাঠে রাজনীতি করতে হয় তা আমি জানি। ৪৩ বছরের বিএনপি’র রাজনীতি জীবণে কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি। যারা দলের সুসময়ে ঘোলা পানিতে মাছ শিকার কিংবা অন্ধকারে ফায়দা নিতে চান,তারা মাঠে আসুন।,
তৃণমূল পর্য্যায়ে মানুষের সাথে মিশে দেখুন।তারা কাকে সমর্থন করে। পরিক্ষিত বীজ ছাড়া যেমন ভালো ফসল আশা করা যায় না,তেমনি মাঠের নেতা কর্মী সমর্থক ও সাধারণ মানুষের কল্যাণ ছাড়া নিজেকে রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠিত করার আশা হাস্যকর ই বটে।
পোগল দিঘা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মামুনুর রশীদ ফকিরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন পোগল দিঘা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু।
এ সময় আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রার্থিকে বিপুল ভোটে বিজয়ের আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন ফ্যামিলি প্লানিং অধিদপ্তরের সাবেক পরিচালক হুমায়ূন কবির তালুকদার,সরিষাবাড়ি উপজেলা বিএনপি’র আজীবণ সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ,উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল মজিদ ও পোগল দিঘা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপি’ র সাংগঠনিক সম্পাদক লিটন তালুকদার,পিংনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি নাজমূল ইসলাম নাজু,সাধারণ সম্পাদক আব্দুর রশীদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র সম্মুখ সারির নেতৃবৃন্দ সংবর্ধনা মঞ্চে উপস্থিত ছিলেন।
আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি,কষক দল,যুব দল,ছাত্র দল,শ্রমিক দল,তাঁতী দল,ওলামা দল,মহিলা দলসহ স কল অঙ্গঁ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা পড়ন্ত বিকেলে বৃষ্টি স্নাত হয়েও তাঁদের প্রিয় নেতা ফরিদুল কবির তালুকদার শামীমকে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপণ করেন। সংবর্ধনা অনুষ্ঠানটি বয়ড়া ইসরাইল আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.