ভিপি নুর এর উপর আইন-শৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি, শিবেন্দু বৈরাগী

শনিবার ৩০ আগষ্ট দুপুর ১২ টার দিকে গণঅধিকার পরিষদের নড়াইল জেলা শাখার আয়োজেনে নড়াইল প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

Islami Bank

বিক্ষোভ মিছিল শেষে নড়াইল প্রেসক্লব চত্বরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ নড়াইল জেলা শাখার সভাপতি ইমাম হোসেন সেলিম। সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মিলন।

এ সময় বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক টিপু শেখ, লোহাগড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি নজরুল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি ফয়জুল্লাহ, সাধারণ সম্পাদক তাহাজ্বত খান, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনিরুল মোল্যা, ছাত্র অধিকার পরিষদের নড়াইল জেলা সভাপতি আনিসুজ্জামান সোহাগ।

আরও পড়ুন…ফ্যাসিষ্ট হাসিনার ২৪২ মামলা- নির্যাতনেও পালাইনি: শামীম তালুকদার

one pherma

বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের মিত্ররা ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমন করতে চাইছে।

তারই ধারাবাহিকতায় গতকাল ভিপি নূরের উপর যে হামলা চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে।

জাতীয় পার্টিকে আগামী ২৪ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে। তবে আন্দোলনের মাধ্যমে জনগণের ন্যায়সঙ্গত অধিকার আদায়ে গণঅধিকার পরিষদ সর্বদা মাঠে থাকবে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us