ডকসুর ভোট: তিন হলে এগিয়ে সাদিক ও ফরহাদ

ইবাংলা.প্রেস ঢাবি প্রতিবেদক ১০ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে তিনটি হলে ফল ঘোষণা করা হয়েছে। কার্জন হল, অমর একুশে হল ও সুফিয়া কামাল হলে সহ-সভাপতি (ভিপি) পদে এগিয়ে আছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের মো. আবু সাদিক (সাদিক কায়েম)। একই প্যানেলের ফরহাদ হোসেন সাধারণ সম্পাদক (জিএস) পদেও এগিয়ে রয়েছেন।

Islami Bank

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এবার কেন্দ্রীয় সংসদে ২৮টি এবং হল সংসদে ১৩ পদে ভোট দেন শিক্ষার্থীরা।

ফল ঘোষণা

মঙ্গলবার দিবাগত রাতে কার্জন হল, অমর একুশে হল ও সুফিয়া কামাল হলে আংশিক ফল ঘোষণা করেন সংশ্লিষ্ট হল নির্বাচন কমিশনাররা। সেখানে ভিপি পদে সাদিক কায়েম ও জিএস পদে ফরহাদ হোসেন সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকেন।

ভোটার উপস্থিতি: ভোটগ্রহণে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ভোটকাস্টের হার ছিল নিম্নরূপ—

শহীদুল্লাহ হল: ৮০.২৪%

অমর একুশে হল: ৮৩.৩০%

ফজলুল হক মুসলিম হল: ৮১.৪৩%

জগন্নাথ হল: ৮২.৪৪%

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল: ৮৪.৫৬%

সলিমুল্লাহ মুসলিম হল: ৮৩%

রোকেয়া হল: ৬৫.৫০%

বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল: ৬৮.৩৯%

one pherma

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল: ৬৭.০৮%

স্যার এ এফ রহমান হল: ৮২.৫০%

হাজী মুহম্মদ মুহসীন হল: ৮৩.৩৭%

বিজয় একাত্তর হল: ৮৫.০২%

সূর্যসেন হল: ৮৮%

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল: ৭৫%

শেখ মুজিবুর রহমান হল: ৮৭%

কবি জসীম উদ্দীন হল: ৮৬%

সুফিয়া কামাল হল: ৬৪%

শামসুন নাহার হল: ৬৩.৬৭%

প্রতিক্রিয়া

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিশিষ্টরা ডাকসু নির্বাচনের এই ফলাফলে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্ব শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে এবং ছাত্ররাজনীতিকে গণতান্ত্রিক ধারায় এগিয়ে নেবে।
ইবাংলা.প্রেস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us