রাকসু নির্বাচন: ১৭ কেন্দ্রে ৯৯০ বুথে ভোটগ্রহণ হবে

ইবাংলা.প্রেস | রাবি প্রতিবেদক | ১৬ সেপ্টেম্বর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে শিক্ষার্থীরা ভোট দেবেন ৯টি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রের মোট ৯৯০টি বুথে ভোট দেবে শিক্ষার্থী।

Islami Bank

আগামী ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আনা হবে এবং সেখানেই ভোট গণনা শুরু হবে। ভোট গণনার পুরো প্রক্রিয়াও সরাসরি সম্প্রচার করা হবে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। নির্বাচন কমিশন জানান, মমতাজউদ্দিন ভবন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ ভবন, জামাল নজরুল ভবন, ইসমাইল হোসেন সিরাজী ভবন, রবীন্দ্রনাথ ঠাকুর ভবন, জাবির ইবনে হাইয়ান ভবন, সত্যেন্দ্রনাথ বসু ভবন ও জগদীশ চন্দ্র ভবনে দুটি করে কেন্দ্র থাকবে।

আরও পড়ুন…নবীনগরে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

one pherma

এছাড়া জুবেরী ভবনে একটি কেন্দ্র স্থাপন করা হবে। ভোট গণনা সম্পন্ন হবে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে এবং ফলাফল ঘোষণা করা হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে।এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকিব কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে স্থাপিত প্রেস কর্নার উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, রাকসু নির্বাচন কতটা স্বচ্ছভাবে হচ্ছে, গণমাধ্যম কতটা নিরপেক্ষভাবে খবর প্রকাশ করছে এবং সামগ্রিক পরিবেশ কেমন—এসব বিষয় নিয়ে দেশের মানুষের আগ্রহ রয়েছে। গণমাধ্যমের মাধ্যমে সারা দেশের মানুষ এই নির্বাচন সম্পর্কে জানতে পারবে। এজন্য প্রেস কর্নারে ইন্টারনেটসহ প্রয়োজনীয় সব সুবিধা রাখা হয়েছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us