মতিউর রহমান,সরিষাবাড়ি,জামালপুরঃ ঊনবিংশ শতাব্দির প্রথম দশকে বৃহত্তর ময়মনসিংহ জেলায় হাতে গণা যে ক” জন মুসলিম গ্র্যাজুয়েট ছিলেন মরহুম অ্যাডভোকেট ইয়াছিন আলী ছিলেন তাদের অন্যতম।
সহস্রাধিক বিঘা ভূ-সম্পত্তির উত্তরাধিকারী হয়েও যার জিবণ-যাপন ছিলো অতি সাধারণ।নিরহংকারি প্রথিত যশা আইনজ্ঞ অ্যাডভোকেট ইযাছিন আলী ছিলেন তদানিন্তন ব্রিটিশ সরকারের গভর্ণরের উচ্চ পদস্থ কর্মকর্তা।
সেকালে সরিষাবাড়ির নৌ-বন্দর খ্যাত পিংনায় ছিল তাঁর পৈত্রিক নিবাস। সম্ভ্রান্ত রক্ষণশীল পরিবারে জন্ম নেয়া দক্ষিণ ময়মনসিংহ অঞ্চলের এ গুণিজন নিজ এলাকার মানুষের কথা চিন্তা করে গভর্ণরের সিএ পদ থেকে ইস্তফা দিয়ে আইন পেশায় যোগদান করেন। অসংখ্য মানুষের স্বল্প মূল্যে বা বিনা মূল্যে আইন সেবা দিয়ে উপকৃত করেন। অসহায়, কণ্যাদায়গ্রস্থ৷ পিতা, দুঃখী মানুষের জন্য তিনি ছিলেন আশির্বাদ।
মরহুম ইয়াছিন আলীর পুত্র অ্যাডভোকেট ইসমাইল হোসেনের কনিষ্ঠ পুত্র নাজমূল ইসলাম নাজু। মেধাবী নাজমূল ইসলাম নাজু মৃত্তিকা বিজ্ঞানে অনার্স এবং মাষ্টার্স কমপ্লিট করে সীমিত বেতনে চাকুরির তোয়াক্কা না করে বেছে নেন উদ্যোক্তা জিবন।
উত্তোরাধিকার সূত্রে প্রাপ্ত নিজের পৈত্রিক ভিটায় গড়ে তোলেন একাধিক পোল্ট্রি বা লেয়ার খামার,মৎস্য খামার এবং বনজ – ফলজ বৃক্ষের বিশাল বাগান। খামারে পাঁচ সহাস্রাধিক নানা জাতের লেয়ার পোল্ট্রি মুরগী এবং ৪টি বিশালাকার মৎস্য খামারে রয়েছে নানা প্রজাতির মাছ।
বনজ বৃক্ষ বাগানে দুষ্প্রাপ্য মূল্যবান চন্দনী গাছসহ নানা প্রজাতির মূল্যবান গাছ। খামার ও বাগানে ১৫-২০ জন শ্রমিক কর্ম সংস্থানের মাধ্যমে তাদের রুটি রুজি করে পরিবার নির্বাহ করছেন।
জ্বনাব নাজমূল ইসলাম উদ্যোক্তা হিসেবেই সীমাবদ্ধ থাকেননি। তিনি তাঁর পূর্ব পুরুষ মরহুম ইয়াছিন আলীর হাতে গড়া একাধিক মসজিদ,মাদ্রাসা বা ধর্মীয় প্রতিষ্ঠানের দ্বায়িবভার কাধেঁ নিয়ে নিরলস সেবা করে যাচ্ছেন।
এলাকার মানুষের যে কোন দুঃখ দূর্দশায় তিনি বিনা ব্যতিক্রমে সমাধানে আগুয়ান। নিরলস প্রচেষ্টায় যে কোন কঠিন ও জটিল সমস্যা সমাধানে সিদ্ধহস্ত। এ ছাড়াও তিনি দলীয় রাজনীতিতে সম্পৃক্ত হয়ে তাঁর নিজ ইউনিয়ন পিংনাবাসির সেবায় আত্ম নিয়োগ করেন।
বর্তমানে তিনি পিংনা ইউনিয়ন বিএনপি”র নির্বাচিত সভাপতি হিসেবে সততা আর নিষ্ঠার সাথে গুরু দ্বায়িত্ব পালন করছেন।জামালপুর জেলা বিএনপি তাঁর রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ড মূল্যায়ন করে সরিষাবাড়ি উপজেলা বিএনপি”র সিনিয়র সহ-সভাপতি পদে আসিন করেন।
জ্বনাব নাজমূল ইসলাম নাজুর ওই সকল সেবা মূলক কর্মকান্ড যাচাই বাছাই ও মূল্যায়ন করে সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর রাইটস্ এন্ড কমিউনিটি বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটি প্রদান করেছে মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড।
আদর্শ জাতি গঠনে শিক্ষাবিধ সুশীল সমাজ ও মেধাবীদের ভূমিকা শীর্ষক আলোচনা ও গুনিজন সম্মাননা-২০২৫ প্রদান অনুষ্ঠানে তাঁকে পুষ্কার প্রদান করা হয়। ১২ সেপ্টেম্বর ঢাকাস্থ কেন্দ্রীয় কচিঁ কাঁচার মেলা মিলনায়তন ভবন সেগুন বাগিচায় অনুষ্ঠিত গুনিজন সম্মামনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আ্যাডভোকেট মোহাম্মদ মনির হোসেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সিকদার মকবুল হক। প্রথিত যশা মান্যগণ্য ব্যাক্তিবর্গ,সংবর্ধিত ব্যক্তিবগ এবং সুধিজন এ সময় উপস্থিত ছিলেন।
এ ছাড়াও জ্বনাব নাজমূল ইসলাম নাজু ২৫ মে ২০২৫ ইং বাংলাদেশ সমাজ উন্নয়ন স্যোসাইটি কর্তৃক সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম গোলন্ডেন এ্যাওয়ার্ড,সততা সাংগঠনিক দক্ষতা এবং সমাজ সেবায় বাংলাদেশ ওয়েল ফেয়ার ফাউন্ডেশন কর্তৃক ২৬ জুলাই ২০২৫ ইং গোলন্ডেন এ্যাওয়ার্ড লাভ করেন


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.