লিবিয়ার সমুদ্রপথে অগ্নিকাণ্ডে অর্ধশত প্রাণহানি

ইবাংলা.প্রেস │ আন্তর্জাতিক ডেস্ক │ বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

লিবিয়ার উপকূলে শরণার্থীবোঝাই একটি নৌকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, রোববার (১৪ সেপ্টেম্বর) এ দুর্ঘটনায় ৭৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ২৪ জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Islami Bank

আরও পড়ুন…মালদ্বীপে বাংলাদেশিদের জন্য বড় সুখবর

আইওএম সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে পোস্ট করে বলেছে, সমুদ্রপথে এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা প্রতিরোধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এর আগেও ভূমধ্যসাগর শরণার্থীদের জন্য বহুবার মৃত্যুকূপে পরিণত হয়েছে। গত মাসে ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে প্রাণ হারিয়েছিল ৮৬ জন। কেবল গত বছরই ভূমধ্যসাগরে অন্তত ২ হাজার ৪৫২ জন অভিবাসী ও শরণার্থী প্রাণ হারিয়েছেন।

one pherma

জাতিসংঘ জানিয়েছে, আফ্রিকার তেলসমৃদ্ধ দেশ লিবিয়া এখন অভিবাসীদের জন্য ইউরোপগামী প্রধান রুটে পরিণত হয়েছে। তবে ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর দেশটিতে সংঘাত ও সহিংসতা বাড়তে থাকায় এ পথ আরও বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, লিবিয়ায় অবস্থানরত শরণার্থীরা নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন। এর মধ্যে ধর্ষণ, চাঁদাবাজি ও শারীরিক নির্যাতনও রয়েছে। পাশাপাশি রাষ্ট্রীয় উদ্ধার অভিযান সীমিত হয়ে আসায় সমুদ্রপথে ইউরোপগামী যাত্রা দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

আগস্টে ইতালির ল্যামপেদুসা দ্বীপের কাছে দুটি নৌকাডুবিতে ২৭ জন নিহত।
জুনে লিবিয়ার উপকূলে দুটি নৌকা ডুবে নিখোঁজ হয় অন্তত ৬০ জন।
শরণার্থী সংকট এখনো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ইবাংলা.প্রেস/ বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us