সাবেক বাংলাদেশ সমবায় ব্যাংক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে গোপন সম্পদ অর্জনের অভিযোগ

ইবাংরা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২০ অক্টোবর ২০২৫

ঢাকা, ১৬ অক্টোবর ২০২৪ – দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা নম্বর ১১ (নথি: ০০.০১.০০০০.৫০২.০২.০২৩.২৪) রুজু করেছে সাবেক বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ) যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে।

Islami Bank

অভিযোগ অনুসারে, তিনি দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১,০০,০০৮/- টাকা গোপন করেছেন এবং অসৎ উপায়ে উপার্জিত অর্থ দ্বারা ২,৭০,৬৩,০৯৮/- টাকার সম্পদ অর্জন ও দখল করেছেন।

দুদকের তদন্ত শেষে সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম সুপারিশ করেছেন এবং জনাব মোঃ জাহাঙ্গীর আলম, উপপরিচালক বাদী হয়ে মামলা রুজু করেছেন। এরপর চার্জশীট দাখিলের অনুমোদন প্রদান করা হয়, যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারার অধীনে হয়েছে।

তদন্তে জানা গেছে, মহিউদ্দিন আহমেদ মহির স্থাবর সম্পদের মূল্য ছিল ১,৯৬,৮৩,১৩২/- টাকা, যাচাইকালে পাওয়া সম্পদের মূল্য ২,৪২,৩৪,৬৯৭/- টাকা এবং গোপনকৃত সম্পদের মূল্য ৪৫,৫১,৫৬৫/- টাকা।

one pherma

আরও পড়ুন…প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক সংস্থার যৌথ চিঠি: আ’লীগ নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১২ সুপারিশ

অস্থাবর সম্পদের ক্ষেত্রে তিনি ২,০০,৯৬,২০১/- টাকার সম্পদ ঘোষণা করেছেন, যাচাইকালে প্রাপ্ত সম্পদের মূল্য ২,৭০,১৮,৫১৬/- টাকা এবং গোপনকৃত সম্পদের মূল্য ৮৫,৫০০/- টাকা।

মোট নীট সম্পদ, পারিবারিক ব্যয় ও অন্যান্য হিসাব অনুযায়ী, মহিউদ্দিন আহমেদ মহি ৩,৫৫,৪০,২২৯/- টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন, যা তার আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।দুদক ইতোমধ্যেই প্রয়োজনীয় চার্জশীট দাখিলের অনুমোদন প্রদান করেছে এবং মামলাটি আইনানুগ প্রক্রিয়ায় তদন্ত ও বিচারের জন্য এগোচ্ছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us