২০৭ কোটি টাকা আত্মসাতে ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যান রিমান্ডে

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যানকে ২০৭ কোটি টাকার বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Islami Bank

বৃহস্পতিবার ২৩ (অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর বংশাল এলাকা থেকে দুদকের একটি বিশেষ টিম তাকে গ্রেফতার করে। পরে তাকে বিজ্ঞ সিনিয়র মহানগর বিশেষ জজ আদালতে হাজির করা হয়। দুদক আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন…সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিনের বিরুদ্ধে দুদকের মামলা

দুদক সূত্রে জানা গেছে, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালনের সময় তিনি কোম্পানির বিভিন্ন বিনিয়োগ, শেয়ার ও প্রিমিয়াম আদায়ের নামে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করেন। তদন্তে দেখা গেছে, এসব অর্থ তিনি ও তার ঘনিষ্ঠ সহযোগীরা বিভিন্ন ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহার করেছেন, যা কোম্পানির নিয়ম ও বীমা আইন লঙ্ঘন।

one pherma

দুদকের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২), ২৭(১) এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, কোম্পানির আর্থিক অনিয়মের কারণে গ্রাহকদের ক্ষতিপূরণ প্রদানে বিঘ্ন সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দুদক বলছে, অভিযুক্ত ব্যক্তির ব্যাংক হিসাব, স্থাবর-অস্থাবর সম্পদ ও লেনদেনের বিস্তারিত তথ্য যাচাই চলছে।

দুদকের তদন্ত কর্মকর্তারা জানান, এটি শুধু ব্যক্তিগত নয়, বরং প্রাতিষ্ঠানিক দুর্নীতির একটি বড় উদাহরণ। অভিযুক্তের বিরুদ্ধে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আরও কয়েকজন সংশ্লিষ্ট কর্মকর্তার নামও তদন্তাধীন রয়েছে। তদন্ত সম্পন্ন হওয়ার পর মামলাটি দ্রুত আদালতে চার্জশিট আকারে দাখিলের প্রস্তুতি নিচ্ছে দুদক।

ইবাংলা.প্রেস/ বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us