ভুয়া জুলাইযোদ্ধাদের তালিকা প্রকাশ, ১২৭ জনের গেজেট বাতিলের সিদ্ধান্ত

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ২৯ অক্টোবর ২০২৫

জুলাই আন্দোলনে যুক্ত না থেকেও জুলাইযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়া ১০৪ জনকে ভুয়া হিসেবে শনাক্ত করেছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, যাচাই-বাছাই শেষে এসব ভুয়া জুলাইযোদ্ধার গেজেট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বৈত গেজেটধারীসহ মোট ১২৭ জনের গেজেট বাতিল হবে।

Islami Bank

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে তালিকাটি চূড়ান্ত করা হয়েছে। ময়মনসিংহ বিভাগে ২০ জন ভুয়া ও ১ জনের নামে দু’বার গেজেট হয়েছে।

সিলেটে ২৬ জন ভুয়া ও ১ জন দ্বৈত গেজেটধারী, চট্টগ্রামে ৩৪ জন ভুয়া ও ৪ জন দ্বৈত, খুলনায় ৫ জন ভুয়া ও ৪ জন দ্বৈত, রংপুরে ২ জন ভুয়া, ঢাকায় ৭ জন ভুয়া ও ৭ জন দ্বৈত এবং রাজশাহীতে ৯ জন ভুয়া ও ৪ জন দ্বৈত গেজেটধারী পাওয়া গেছে। বরিশাল বিভাগে ২ জনের নামে দু’বার গেজেট হয়েছে।

মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সম্পৃক্ত না হয়েও অনেকেই জুলাইযোদ্ধার তালিকায় থেকে নানা সুবিধা নিয়েছেন। ভুয়া প্রমাণিতদের গেজেট বাতিল ছাড়াও তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

one pherma

আরও পড়ুন…কমলো স্বর্ণের দাম

মন্ত্রণালয়ের তথ্যমতে, জুলাই গণঅভ্যুত্থানে ‘ক’ শ্রেণিতে (অতি গুরুতর আহত) ৬০২ জন, ‘খ’ শ্রেণিতে (গুরুতর আহত) ১,১১৮ জন ও ‘গ’ শ্রেণিতে (আহত) ১২,০৮০ জনসহ মোট ১৪,৬৩৬ জনের নাম গেজেটভুক্ত করা হয়েছিল। নিহত হয়েছেন ৮৪৪ জন, যার মধ্যে ৮ জনের গেজেট ইতোমধ্যে বাতিল করা হয়েছে।

মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, তাদের গেজেট বাতিলের কাজ চলমান রয়েছে। বাতিলের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us