শরীরে নানা রোগ নিয়ে ভুগছেন গরিব ও মধ্যবিত্ত মানুষ, পরীক্ষার খরচের ভয়ে যাচ্ছে না ডাক্তারের কাছে

রিয়াজুল ইসলাম

দেশে নানাবিধ শারীরিক জটিলতায় ভুগলেও চিকিৎসকের কাছে যেতে ভয় পাচ্ছেন গরিব ও মধ্যবিত্ত মানুষের বড় একটি অংশ। চিকিৎসা ও বিভিন্ন মেডিকেল টেস্টের উচ্চ ব্যয় তাদের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। ফলে অনেকেই বাধ্য হয়ে প্রয়োজনীয় চিকিৎসা না নিয়েই ঘরে বসে থাকছেন।

Islami Bank

ভুক্তভোগী দিলরুবা বেগমের অভিযোগ, ডাক্তারের কাছে গেলে কম পক্ষে ৮০০০-১০০০০ টাকা হাতে করে নিয়ে যেতে হয় আবার ঔষধ তো ৫-৭ পদের কি ভাবে ডাক্তার দেখাবো আর কি করে ঔষধ কিনবো।

আরও পড়ুন…নির্বাচনের সম্ভাব্য সময় জানাল ইসি

one pherma

সাধারণ একটি রক্ত পরীক্ষা থেকে শুরু করে প্রয়োজনীয় স্ক্যান—সবকিছুর খরচই এখন হাতের বাইরে। দিন আনে দিন খায় এমন মানুষদের পক্ষে এসব পরীক্ষা করানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এমনকি মধ্যবিত্ত পরিবারগুলোকেও চিকিৎসা খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো রোগ শনাক্ত না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তারা সাশ্রয়ী চিকিৎসা ব্যবস্থা ও টেস্টের ব্যয় কমানোর ওপর জোর দিয়েছেন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us