দেশের বিশিষ্ট শিক্ষা অনুরাগী, ও শিক্ষক নেতার ১৭ মৃত্যুবার্ষিকী অধ্যাপক এম শরীফুল ইসলামের।তিনি ১৯৪২ সালের ৩০ এপ্রিল ব্রাম্মনবাড়িয়া জেলার নবীনগরে পশ্চিম ইউনিয়ন ,চিত্রি গ্রামের ‘সাহেব বাড়ীতে’ জন্মগ্রহন করেন।
বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে এক উজ্জ্বল , আপোষহীন, সৃজনশীল , বিপ্লবী শিক্ষক নেতার নাম অধ্যাপক এম. শরীফুল ইসলাম। তিন দশকেরও বেশি সময় জুড়ে শিক্ষাদান ও প্রশাষনিক দায়িত্ব পালনের অসাধারণ অভিজ্ঞতার মধ্য দিয়ে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় শিক্ষক এবং নীতিনির্ধারণী ভূমিকায় তিনি বিরাট গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
তিনি সর্বস্তরে বৈষম্যহীন, মান সম্মত শিক্ষা ও সুষ্ঠ কর্ম পরিবেশ বাস্তবায়নের জন্য আমৃত্যু আপোষহীন সংগ্রাম করে গেছেন। শিক্ষকতা ছিল তার মহান ব্রত, নেশা। শিক্ষালয় ছিল তার প্রকৃত সংসার। শিক্ষকেরা ছিলেন তার পরিবারের আপন জন।

ছাত্র ছাত্রী সকলে ছিল তার পরিবারের সদস্য। তাদেরকে নিয়েই তিনি ছিলেন তৃপ্ত। এই মহান ব্রত পালনে তার সহকর্মী , ছাত্র , শিক্ষক , কর্মচারী, ভাই, আত্মীয়স্বজন, এলাকাবাসী, গ্রামবাসীদের পাশাপাশি পুরোটা সময়ে তার পাশে থেকে বিশেষ ভাবে অনুপ্রেরণা যুগিয়েছেন। মহান রব তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক এই দোয়াই কামনা করেছেন নিজ জন্মভূমি সহ অসংখ্য গণবাহিনীরা।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.