ইসির উদ্দেশে তারেক রহমান হাদির কবর জিয়ারত শেষে

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ২৭ ডিসেম্বর ২০২৫

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত শেষে ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে শনিবার (২৭ ডিসেম্বর) ১১ টা ৪৫ মিনিটে  নির্বাচন কমিশনের (ইসি) উদ্দেশে রওনা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Islami Bank

ইসি কর্মকর্তারা জানান, সংসদ নির্বাচনের প্রার্থী হতে হলে যেকোনো এলাকার ভোটার হলেই হয়। ২০০৮ সালের ছবিযুক্ত ভোটার তালিকার সময় নানা কারণে ভোটার হতে পারেননি তারেক রহমান। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে।

এক্ষেত্রে ২৯ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। তার আগেই ভোটার হওয়ার বাধ্যবাধকতা থাকায় আজ ভোটার হতে ইসিতে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এদিকে, বিএনপি আগেই জানিয়েছে শনিবার (২৭ ডিসেম্বর) তিনি ভোটার হবেন। এর আগে, দলটির পক্ষ থেকে তারেক রহমানকে বগুড়া-৬ আসনের মনোনয়ন দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, প্রায় ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশে ফেরেন তারেক রহমান। তাকে গণসংবর্ধনা দিতে পূর্বাচলে ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনা মঞ্চ তৈরি করা হয়।

one pherma

আরও পড়ুন…ভয়াবহ আগুন সেন্ট মার্টিনগামী জাহাজে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসে করে সে মঞ্চের উদ্দেশ্যে রওয়ানা হন তারেক রহমান। বিকেল ৩টা ৫০ মিনিটে গণসংবর্ধনা মঞ্চে পৌঁছান তিনি।

এর আগে, ওই দিন সকালে তারেক রহমান ও তার স্ত্রী-কন্যাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে। সকাল ৯টা ৫৭ মিনিটে বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতির পর তারেক রহমানকে বহনকারী বিমান বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি স্পর্শ করে।

বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান দলের জ্যেষ্ঠ নেতারা। এসময় তিনি দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কোলাকুলি ও কুশলবিনিময় করেন এবং উপস্থিত সবার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us