বঙ্গোপসাগরে মিসাইল ফায়ারিং নৌবাহিনীর, নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ২৭ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ নৌবাহিনী আগামী সোমবার ও মঙ্গলবার বঙ্গোপসাগরের কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী এলাকায় মিসাইল ফায়ারিং (ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ) অনুশীলন করবে।

Islami Bank

আরও পড়ুন…ইসির উদ্দেশে তারেক রহমান হাদির কবর জিয়ারত শেষে

এ সময় নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় সব ধরনের নৌযান চলাচল পরিহার করার অনুরোধ জানানো হয়েছে।শনিবার (২৭ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

one pherma

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিসাইল ফায়ারিং অনুশীলনের সময় জানমালের নিরাপত্তার স্বার্থে সব ধরনের নৌযান, মাছ ধরার নৌকা ও ট্রলারকে ওই নির্দিষ্ট এলাকায় অবস্থান ও চলাচল না করতে অনুরোধ করা হয়েছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us