বিজ্ঞানে নারী ও বালিকাদের আন্তর্জাতিক দিবসে উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের বার্তা

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ০৯ ফেব্রুয়ারি ২০২৬

বিজ্ঞানে নারী ও বালিকাদের আন্তর্জাতিক দিবস উপলক্ষে STEM খাতে (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) নারী ও মেয়েদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।দিবসটি উপলক্ষে দেওয়া এক বার্তায় বলা হয়, মানবতার অগ্রগতির জন্য বিজ্ঞানে লিঙ্গসমতা অপরিহার্য।

Islami Bank

শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি হলেও গবেষণা তহবিলের ঘাটতি, লিঙ্গভিত্তিক স্টেরিওটাইপ এবং বৈষম্যমূলক কর্মপরিবেশের কারণে STEM খাতে নারীরা এখনো পিছিয়ে রয়েছেন।

জাতিসংঘ মহাসচিব বলেন, বিশ্বব্যাপী প্রতি তিনজন গবেষকের মধ্যে মাত্র একজন নারী। বিশেষ করে প্রযুক্তি খাতে এই বৈষম্য আরও স্পষ্ট। তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে কর্মরতদের মধ্যে নারীর অংশগ্রহণ মাত্র ২৬ শতাংশ এবং ক্লাউড কম্পিউটিং খাতে তা মাত্র ১২ শতাংশ।জাতিসংঘের মতে, নেতৃত্ব পর্যায়ে নারীদের প্রতিনিধিত্ব কম থাকায় ডিজিটাল প্রযুক্তি ও সরঞ্জামে পক্ষপাত তৈরি হচ্ছে, যা বাস্তব জীবনে ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

মহাসচিব আরও বলেন, বিজ্ঞান ও গবেষণা থেকে নারীদের বাদ পড়া জলবায়ু পরিবর্তন, জনস্বাস্থ্য সংকট এবং মহাকাশ নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ব সম্প্রদায়ের সক্ষমতাকে দুর্বল করে দেয়।

আরও পড়ুন…চীন থেকে চারটি নতুন জাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের

one pherma

এই পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি মেয়েকে যেন STEM খাতে নিজের ভবিষ্যৎ কল্পনা করার সুযোগ দেওয়া যায় এবং প্রতিটি নারী যেন তার বৈজ্ঞানিক পেশাজীবনে সফল হতে পারেন—সে বিষয়টি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে সংস্থাটি।

জাতিসংঘ জানিয়েছে, STEM-এ নারী ও মেয়েদের অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন ক্ষেত্রে বৃত্তি, ইন্টার্নশিপ ও পরামর্শ কার্যক্রমের মাধ্যমে সহায়তা প্রদান করা হচ্ছে।

নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন থেকে শুরু করে ভবিষ্যৎ মহামারি প্রতিরোধ পর্যন্ত বৈশ্বিক অগ্রগতি যত বেশি সম্ভব মানব প্রতিভা কাজে লাগানোর ওপর নির্ভরশীল উল্লেখ করে বার্তায় বলা হয়, নারী ও মেয়েদের বৈজ্ঞানিক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের সুযোগ নিশ্চিত করাই হবে সকলের জন্য একটি নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ার পথ।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us