আর জমি বিক্রি করতে হবে না বিদেশে যেতে: তারেক রহমান

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ০৯ ফেব্রুয়ারি ২০২৬

দেশের তরুণদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে দেশজুড়ে আধুনিক প্রশিক্ষণ সেন্টার গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

Islami Bank

সেই সঙ্গে বিদেশগামীদের জন্য দ্রুত ব্যাংকঋণের ব্যবস্থা করে দেওয়া হবে, জমি বিক্রি করতে হবে না।সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, দেশের তরুণদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে দেশজুড়ে আধুনিক প্রশিক্ষণ সেন্টার গড়ে তোলা হবে। এর মাধ্যমে তারা যেন দেশে এবং বিদেশে সম্মানজনক কাজ করে স্বাবলম্বী হতে পারে এবং দেশের বেকারত্ব ঘুচাতে পারে।

আরও পড়ুন…বিজ্ঞানে নারী ও বালিকাদের আন্তর্জাতিক দিবসে উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের বার্তা

one pherma

বক্তব্যে তিনি বিশেষ করে বিদেশগামীদের দুর্ভোগের কথা তুলে ধরেন। তারেক রহমান বলেন, আমাদের দেশের মানুষ বিদেশে যাওয়ার আগে অর্থের তীব্র সংকটে পড়েন। অনেককেই ভিটেমাটি বা জমিজমা বিক্রি করে প্রবাসে পাড়ি জমাতে হয়, যা একটি পরিবারের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এই সংকট সমাধানে তিনি বিশেষ উদ্যোগের প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিদেশগামীদের যেন জমিজমা বিক্রি করতে না হয়, সেজন্য সরকারিভাবে দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে।

এই ঋণের মাধ্যমে তারা সহজেই বিদেশের যাওয়ার খরচ মেটাতে পারবেন এবং বিদেশে গিয়ে উপার্জিত অর্থ দিয়ে পরবর্তীতে তা পরিশোধ করতে পারবেন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us