নবীনগরে প্রাইভেট হাসপাতালে সিজারের পর প্রসূতির রহস্যজনক মৃত্যু, চিকিৎসক-কর্মচারীদের বিরুদ্ধে পালিয়ে যাওয়ার অভিযোগ স্বজনদের

ইবাংলা.প্রেস | রুবেল ভূইয়া | ০৫ এপ্রিল ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আহমেদ বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর পিতা মিজান মিয়ার কন্যা রাকিবা আক্তার( ১৮) নামক এক গর্ভবতী নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Islami Bank

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লাউর ফতেহপুরের গ্রামের বাসিন্দা রাকিবা আক্তার (১৮) কে নবীনগরের আহমেদ প্রাইভেট হাসপাতালে ওই গর্ভবতী নারীকে ভর্তি করা হয়। গভীর রাতে তার সিজারিয়ান অপারেশন সম্পন্ন করা হয়। তবে অপারেশনের পরপরই রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে বলে অভিযোগ স্বজনদের।

অভিযোগ রয়েছে, অপারেশন থিয়েটার থেকে তড়িঘড়ি করে একটি অ্যাম্বুলেন্স ডেকে এনে ওই নারীকে অন্যত্র পাঠানোর চেষ্টা করা হয়। এ সময় রোগীর স্বজনদের না জানিয়েই তাকে দ্রুত গাড়িতে তোলা হয়।

রোগীর মা রেহেনা আক্তার জানান, মেয়েকে গাড়িতে তোলার পর তার আচরণে সন্দেহ হলে তিনি খেয়াল করেন, মেয়ের শ্বাস-প্রশ্বাস চলছিল না। পরে কাছে গিয়ে দেখেন, তার মেয়ে নিথর অবস্থায় পড়ে আছে। তখনই তারা বুঝতে পারেন, অপারেশনের পরই তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন…ইরানে বিপদেপড়া ২ মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্রই

one pherma

স্বজনদের আরও অভিযোগ, রোগীকে গাড়িতে তুলে দেওয়ার পর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ও কর্মচারীরা দ্রুত সেখান থেকে সরে যান। ফলে মৃত অবস্থায় রোগীকে রেখে তারা কাউকে খুঁজে পাননি।

ঘটনার পর ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালান বলে জানা গেছে। পরে খবর পেয়ে নবীনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তখনও হাসপাতালের কোনো চিকিৎসক বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি বলে দাবি স্বজনদের।এ বিষয়ে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য দেয়া সম্ভব হয়নি।

তবে রোববার (৫/৪) সকালে পুলিশ পরিদর্শক নবীনগর থানা রাজীব কান্তি নাথ দেশ রুপান্তর কে জানিয়েছেন আমরা ময়না তদন্তের জন্য পাঠিয়েছি,পরে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us