অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২২ এপ্রিল ২০২৬

অপতথ্য ও ভুল তথ্যের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় ইউনেস্কোর কারিগরি সহযোগিতা নিয়ে একটি কার্যকর রোডম্যাপ প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

Islami Bank

বুধবার (২২ এপ্রিল) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিচ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।

আরও পড়ুন…খাল পুনরুদ্ধারে নতুন দিগন্ত: গ্রাম থেকে শহরে উন্নয়নের ধারাবাহিকতা

বৈঠকে ইউনেস্কোর প্রতিনিধি বাংলাদেশে সংস্থাটির চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। তিনি জানান, বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়ে ওঠা অপতথ্য ও ভুল তথ্য প্রতিরোধে ইউনেস্কো গণমাধ্যম উন্নয়ন, নীতিমালা প্রণয়ন এবং তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং) কার্যক্রমে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

one pherma

ড. সুসান ভাইজ বলেন, এ উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য যাচাই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা ডিজিটাল মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করতে সক্ষম হয়।

ইউনেস্কোর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর এই সময়ে তথ্যের স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ইউনেস্কোর সঙ্গে বাংলাদেশ সরকারের যৌথভাবে কাজ করার ব্যাপক সম্ভাবনার কথাও তুলে ধরেন।

তিনি আরও বলেন, ইউনেস্কোর অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে দেশের তথ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করা সম্ভব হবে। জবাবে ইউনেস্কো প্রতিনিধি বাংলাদেশ সরকারকে এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

ইবাংলা.প্রেস/ বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us