২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে : শিক্ষামন্ত্রী

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ২৫ এপ্রিল ২০২৬

দেশের শিক্ষা ব্যবস্থায় সেশনজট নিরসনে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। একই লক্ষ্যে ২০২৭ সালের এইচএসসি পরীক্ষাও এগিয়ে আনা হবে।

Islami Bank

শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি সংক্রান্ত নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।শিক্ষামন্ত্রী বলেন, ‘অক্টোবরের মাঝামাঝি এসএসসি রেজাল্ট হওয়ার পর জানুয়ারিতে ভর্তি পরীক্ষা হচ্ছে।

আজ যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক ভর্তি পরীক্ষা চলছে। এভাবে শুধু অ্যাডমিশন টেস্টের জন্যই শিক্ষার্থীদের এক বছরের মতো সময় নষ্ট হয়ে যাচ্ছে। এই দীর্ঘ গ্যাপের কারণে পড়াশোনার ব্যাঘাত ঘটছে, যা আমরা আর হতে দিতে চাই না।

তিনি আরও বলেন, সরকার এখন থেকে ‘ডিসেম্বর’ মাসকে পরীক্ষার মাস হিসেবে গণ্য করবে। শিক্ষামন্ত্রীর ভাষ্যমতে, ‘আমরা টার্গেট করছি দুই বছরের পড়াশোনা যেন দুই বছরেই শেষ হয়। সিলেবাস শেষ হওয়ার পরপরই পরীক্ষা হবে এবং তার পরমুহূর্তেই যেন ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়–আমরা সেই লক্ষ্যে কাজ করছি।

আরও পড়ুন…যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যাকাণ্ডে নেপথ্যে কী কারণ, যা জানা গেল

one pherma

শিক্ষার্থীদের কোচিং সেন্টারের ওপর নির্ভরতা কমাতে এবং সময় সাশ্রয় করতে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সমন্বয়ের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, ‘আমরা চাই রেজাল্ট শেষ হওয়ার পরপরই নেক্সট অ্যাডমিশন শুরু হবে।

মাঝে কোনো গ্যাপ থাকবে না। এতে সেশনজট যেমন কমবে, তেমনি শিক্ষার্থীদের বিনা প্রয়োজনে কোচিং সেন্টারে দৌড়াতে হবে না। এই সমন্বয়ের জন্য আমরা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি।

একই পরিকল্পনার অংশ হিসেবে ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষাও এগিয়ে আনা হচ্ছে। মন্ত্রী জানান, পুরো শিক্ষা ক্যালেন্ডারকে এমনভাবে সাজানো হচ্ছে যেন কোনো স্তরেই ছাত্রছাত্রীদের সেশনজটে পড়তে না হয়।

এর আগে মন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা নিয়ে বৈঠক করেন এবং জানান যে, শিক্ষকদের দীর্ঘদিনের এই দাবি পূরণে একটি স্বচ্ছ ও আধুনিক নীতিমালা দ্রুত কার্যকর করা হবে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us