দর্শকপ্রিয়তায় সাদিয়া-পলাশের ‘লাভ সিটার’

ঈদে মুক্তিপ্রাপ্ত কনটেন্টগুলোর মধ্যে দর্শকপ্রিয়তায় এগিয়ে রয়েছে ওয়েব ফিল্ম ‘লাভ সিটার’। বঙ্গ অরিজিনাল এই ওয়েব ফিল্মে জুটি বেঁধেছেন সাদিয়া আয়মান ও জিয়াউল হক পলাশ। প্রখ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদের যৌথ পরিচালনায় নির্মিত এই সিনেমাটি মুক্তির পর থেকেই ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক সাড়া ফেলছে। শাহজাদা মামুনের মূল গল্পে একটি বিড়াল এবং দুই নিঃসঙ্গ মানুষের মায়াবী রসায়ন কেন্দ্র করে নির্মিত এই কনটেন্টটি এবারের ঈদের অন্যতম সফল প্রোডাকশন হিসেবে আত্মপ্রকাশ করেছে।

Islami Bank

মুক্তির পর থেকেই বিনোদন অঙ্গন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লাভ সিটার’ নিয়ে চলছে ইতিবাচক আলোচনা। নাগরিক ব্যস্ততা আর একাকিত্বের মাঝে এক পশলা মায়ার এই আখ্যান দর্শকদের মাঝে এক ভিন্নধর্মী আবেদন তৈরি করেছে। বিশেষ করে জিয়াউল হক পলাশ ও সাদিয়া আয়মানের পরিমিত অভিনয় এবং পোষা প্রাণীর প্রতি মানবিক মমত্ববোধের যে শৈল্পিক উপস্থাপন এখানে দেখা গেছে, তা সাধারণ দর্শক থেকে শুরু করে সমালোচক— সবার মাঝেই প্রশংসিত হচ্ছে। ফিল্মটির নির্মাণশৈলী এবং মৌলিক কনসেপ্টের কারণে অনেকেই এটিকে চলতি সময়ের অন্যতম রুচিশীল নির্মাণ হিসেবে অভিহিত করছেন।

কনটেন্টটির এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বঙ্গের চিফ অব কন্টেন্ট মুশফিকুর রহমান বলেন, ‘লাভ সিটার নিয়ে দর্শকদের এই অভূতপূর্ব সাড়া আমাদের অভিভূত করেছে। আমরা বিশ্বাস করতাম যে, গল্পের সহজ ও মানবিক আবেদনটি দর্শকদের স্পর্শ করবে, তবে মুক্তির পর থেকে যে পরিমাণ ইতিবাচক প্রতিক্রিয়া আমরা পাচ্ছি, তা আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। নাগরিক একাকিত্বের সঙ্গে একটি অবলা প্রাণীর যে আত্মিক সেতুবন্ধন এখানে তুলে ধরা হয়েছে, তা দর্শক খুব আপন করে নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় দর্শকদের মন্তব্য এবং ইন্ডাস্ট্রির বোদ্ধা মহলের প্রশংসা প্রমাণ করে যে, দর্শক এখন গতানুগতিক ধারার বাইরে ভিন্নধর্মী ও জীবনঘনিষ্ঠ বিনোদন পেতে আগ্রহী। বঙ্গ সবসময় গুণগত মানের কন্টেন্ট উপহার দেওয়ার এই ধারা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

one pherma

এএম সিনেমার (AM Cinema) ব্যানারে নির্মিত এই ফিল্মটির সার্বিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পার্টনার ‘পোলার আইসক্রিম’ এবং বিউটি পার্টনার ‘ইহরাম’। তাদের এই সহযোগিতা কনটেন্টটিকে বৃহত্তর দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে সহায়ক হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

বঙ্গ (Bongo) এর পক্ষ থেকে জানানো হয়, লাভ সিটারসহ এবারের ঈদে মুক্তি পাওয়া সকল প্রিমিয়ার কনটেন্ট উপভোগ করতে দর্শকরা বেছে নিতে পারেন বঙ্গের বিশেষ সাবস্ক্রিপশন প্যাকেজ ‘ONE PACK’। মাত্র একটি প্যাক সাবস্ক্রাইব করে দর্শকরা ৩০ দিন ধরে ‘লাভ সিটার’-এর পাশাপাশি ‘ব্যাচেলর পয়েন্ট’ এবং বঙ্গের বিশাল এক্সক্লুসিভ লাইব্রেরি অ্যাক্সেস করার সুযোগ পাবেন। শুধু তাই নয়, বিনোদনের পাশাপাশি EPL ও ফ্যানকোড-এর মতো দুর্দান্ত সব লাইভ স্পোর্টসও উপভোগ করা যাবে এই একই প্যাকেজে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us