আলো ঝলমলে পর্দায় শুরু ৭৯তম কান চলচ্চিত্র উৎসব

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১২ মে ২০২৬

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসব আবারও শুরু হলো নতুন সম্ভাবনা, প্রতিযোগিতা আর তারকাখচিত উপস্থিতির মধ্য দিয়ে।

Islami Bank

বড় পর্দার অলিম্পিক নামে পরিচিত এই উৎসব শুধু সিনেমা প্রদর্শনীর জায়গা নয়, বরং এটি বিশ্বের চলচ্চিত্র ব্যবসা, প্রযোজনা ও নতুন প্রতিভা খোঁজার এক বিশাল মিলনমেলা।

আজ (১২ মে) থেকে শুরু হওয়া ৭৯তম কান চলচ্চিত্র উৎসব চলবে আগামী ২৩ মে পর্যন্ত। এবারের উৎসবের উদ্বোধন হয়েছে ফরাসি পরিচালক পিয়ের সালভাদোরির দ্য ইলেকট্রিক কিস চলচ্চিত্র দিয়ে। একই সঙ্গে আজীবন সম্মাননা হিসেবে অনারারি পাম দ্যর পাচ্ছেন বিশ্বখ্যাত নির্মাতা পিটার জ্যাকসন এবং কিংবদন্তি শিল্পী বারবারা স্ট্রাইস্যান্ড।

স্বর্ণপামের লড়াইয়ে ২২ সিনেমা:

এবারের প্রতিযোগিতায় রয়েছে ২২টি চলচ্চিত্র, যেখানে এশিয়া ও ইউরোপের নির্মাতাদের মধ্যে তীব্র প্রতিযোগিতার আভাস মিলছে। দক্ষিণ কোরিয়ার না হোং জিনের হোপ এবং ইরানের আসগর ফারহাদির প্যারালাল টেলস ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।

আরও পড়ুন…এবার পাঠ্যবইয়ে খালেদা জিয়ার অবদান

এছাড়া আলোচনায় রয়েছে জেমস গ্রের পেপার টাইগার, পেদ্রো আলমোদোভারের আমার্গা নাভিদাদ, হিরোকাজু কোরে-এদার শিপ ইন দ্য বক্স এবং রয়সুকে হামাগুচির অল অব আ সাডেন।

বিচারকদের নেতৃত্বে পার্ক চ্যান-উক:

one pherma

এবারের মূল প্রতিযোগিতার জুরিপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান পরিচালক পার্ক চ্যান-উক। কানের ইতিহাসে এই প্রথম কোনো কোরীয় পরিচালক এই দায়িত্ব পেলেন।

তার সঙ্গে বিচারক হিসেবে আছেন ডেমি মুর, রুথ নেগা, ক্লোয়ে ঝাও, স্টেলান স্কার্সগার্ড, লরা ওয়ান্ডেল, দেয়েগো সেসপেদেস, ইসাক ডি বাঙ্কোলে এবং পল ল্যাভার্টি। তারা আগামী ২৩ মে ঘোষণা করবেন শ্রেষ্ঠ চলচ্চিত্রের নাম।

আরব ও এশীয় সিনেমার উত্থান:

এবারের উৎসবে সবচেয়ে নজরকাড়া দিক হলো আরব বিশ্বের সিনেমার শক্তিশালী উপস্থিতি। মধ্যপ্রাচ্যের সামাজিক পরিবর্তন, নারী অধিকার ও মানবিক সংকট নিয়ে নির্মিত একাধিক চলচ্চিত্র জায়গা পেয়েছে গুরুত্বপূর্ণ বিভাগে।স্বর্ণপামের দৌড়ে আছে আর্থার হারারির দ্য আননোন ও আসগর ফারহাদির প্যারালাল টেলস। মরক্কো, ফিলিস্তিন, লেবানন ও সিরিয়ার নির্মাতাদের কাজও বিভিন্ন বিভাগে প্রদর্শিত হচ্ছে।

দক্ষিণ এশিয়ার গর্বিত অংশগ্রহণ:

দক্ষিণ এশিয়ার জন্যও এবারের উৎসব বিশেষ গুরুত্বপূর্ণ। ভারতীয় নির্মাতা পায়েল কাপাডিয়া এবার ক্রিটিকস উইক বিভাগের জুরিপ্রধান। একই সঙ্গে নেপালি নির্মাতা অবিনাশ বিক্রম শাহর এলিফ্যান্টস ইন দ্য ফগ প্রথমবারের মতো কান উৎসবে জায়গা করে নিয়েছে।ভারতের বড় একটি প্রতিনিধিদলও অংশ নিচ্ছে, যার মধ্যে রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, আলিয়া ভাট, করণ জোহরসহ অনেকে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us