২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ১৪ মে ২০২৬

২০২৭ সালের এসএসসি সমমান পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সচিবালয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।মন্ত্রী জানান, আগামী ৭ জানুয়ারি ২০২৭ থেকে এই পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে ৬ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে।

Islami Bank

তিনি বলেন, সেশন জট কমিয়ে আনার লক্ষ্যে এ বছর ডিসেম্বরের মধ্যেই ২০২৭ সালের সব পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হলেও, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন…বাকুতে WUF13: নিরাপদ ও স্থিতিস্থাপক শহর গঠনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ উদ্যোগ

one pherma

সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষার্থীদের প্রস্তুতি ও সেশনের জটিলতা এড়াতে সঠিক সময়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঘোষিত সূচি অনুযায়ী, ৭ জানুয়ারি পরীক্ষা শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হবে।

শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষার সময়সূচি এমনভাবে নির্ধারণ করা হয়েছে যেন শিক্ষার্থীরা পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়। তিনি প্রশ্নপত্র ফাঁস রোধে এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নজরদারির হুঁশিয়ারি দেন। এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশের লক্ষ্যে শিক্ষা বোর্ডগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us