ছেলেকে দিয়ে ক্লাস করানো সেই শিক্ষিকা বহিষ্কার

নিজে হাজিরা খাতায় স্বাক্ষর করে দাখিল পাশ ছেলেকে দিয়ে পাঠদান করানো ফাতেমা বেগম নামে সেই সহকারী শিক্ষিকাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ফাতেমা চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

Islami Bank

সম্প্রতি বিষয়টি জানাজানি হয়। গত ১২ মে চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মোছাদ্দেক হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

অসুস্থতার কারণে ছুটি না নিয়ে কর্মস্থলে এসে হাজিরা দিতেন ফাতেমা বেগম। নিজের স্থলে তার সদ্য দাখিল পাশ ছেলে মিরাজুন্নবী সিয়ামকে দিয়ে দীর্ঘদিন পাঠদান চালিয়ে আসছিলেন তিনি।

one pherma

এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন। বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রচার হলে কর্তৃপক্ষ এ ব্যবস্থা নেয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিরিন সুলতানা বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছ।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মোছাদ্দেক হোসেন বলেন, তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। যে কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে আমরা সোচ্চার। কাউকে ছাড় দেওয়া হবে না।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us