মিরপুরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১০ বছরের শিশু সাইমন

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৪ মে ২০২৬

রাজধানীর মিরপুর-১৩ এলাকা থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়েছে ১০ বছর বয়সী শিশু সাইমন। এ ঘটনায় কাফরুল থানা-তে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শিশুটির বাবা সৈয়দ এনামুল হক।

Islami Bank

জিডি সূত্রে জানা গেছে, গত ১৬ মে ২০২৬ বিকেল আনুমানিক ৩টা ৩১ মিনিটে মিরপুর-১৩ এর ব্লক-সি, রোড-৮ এলাকার বাসা থেকে প্রাইভেট পড়ার জন্য বের হয় সাইমন। পরে প্রাইভেট শিক্ষকের কাছে খোঁজ নিয়ে পরিবার জানতে পারে, সে সেখানে পৌঁছায়নি।

আরও পড়ুন…রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ

পরবর্তীতে স্বজনরা আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এরপর পরিবারের পক্ষ থেকে কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

one pherma

নিখোঁজ সাইমনের বয়স ১০ বছর। তার গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল লম্বাটে এবং উচ্চতা আনুমানিক ৩ ফুট ৪ ইঞ্চি। মাথার চুল প্রায় ১ ইঞ্চি লম্বা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল নেভি ব্লু টি-শার্ট ও লাল রঙের ট্রাউজার।

শিশুটির সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us