ইরানে ফের মার্কিন হামলা

ইবাংলা.প্রেস | আন্তর্জাতিক ডেস্ক | ২৬ মে ২০২৬

ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসসহ দেশটির উপসাগরীয় উপকূলবর্তী কয়েকটি এলাকায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

Islami Bank

আত্মরক্ষার্থে’এই হামলা চালানো হয়েছে দাবি করে মার্কিন সামরিক বাহিনী জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল ও মাইন পেতে রাখার কাজে যুক্ত নৌযানগুলোকে লক্ষ্য করা হয়েছে। এই ঘটনার বিষয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তেহরান।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, সোমবার (২৫ মে) গভীর রাতে দক্ষিণ ইরানের বন্দরনগরী বন্দর আব্বাস এবং উপসাগরীয় উপকূলবর্তী সিরিক ও জাস্ক এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা ফার্স নিউজ জানায়, বন্দর আব্বাসের স্থানীয় বাসিন্দারা কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।

তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট স্থান ও উৎস তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।ফার্স আরও জানায়, একই সময়ে উপসাগরসংলগ্ন দক্ষিণ ইরানের সিরিক ও জাস্ক এলাকার আশপাশেও বিস্ফোরণের মতো শব্দ শোনা গেছে।

আরও পড়ুন…শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু ১ জুন থেকে: আইনমন্ত্রী

one pherma

এ ঘটনায় এখনও কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি ইরানি কর্তৃপক্ষ। বিস্ফোরণের কারণও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই জানিয়েছে, তারা দক্ষিণ ইরানে হামলা চালিয়েছে।

ফক্স নিউজকে দেয়া এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, ইরানি বাহিনীর হুমকি থেকে আমাদের সেনাদের সুরক্ষার জন্য মার্কিন বাহিনী আজ দক্ষিণ ইরানে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে।

তিনি বলেন, হামলার লক্ষ্য ছিল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল এবং মাইন পেতে রাখার চেষ্টা করা ইরানি নৌযান। চলমান যুদ্ধবিরতির মধ্যেও মার্কিন সেন্ট্রাল কমান্ড সংযম বজায় রেখে নিজেদের বাহিনীকে রক্ষা করে যাচ্ছে।তবে হামলার বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দেননি তিনি।এদিকে সেন্টকমের কাছে এ বিষয়ে আরও তথ্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে তারা কোনও জবাব দেয়নি।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us