দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৬ মে ২০২৬

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।মঙ্গলবার (২৬ মে) বেলা পৌনে ১২টার দিকে এ ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ময়মনসিংহের ভালুকা বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে।

Islami Bank

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক রুবাইয়াৎ কবীর গণমাধ্যমকে বলেন, আজ বেলা ১১টা ৪১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৪। এটি স্বল্পমাত্রার ভূমিকম্প।

এতে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই।এদিকে আজকের ভূমিকম্প স্বল্পমাত্রার হলেও রাজধানীর অনেকেই এটি টের পেয়েছেন। ক্রিসেট রোড থেকে এক নারী জানান, হঠাৎই মাথা হালকা ঘুরে যায় এবং মুঠোফোনে তিনি অ্যালার্ট পান।

one pherma

আরও পড়ুন…পবিত্র হজ আজ

বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পপ্রবণ তিনটি প্লেটের সংযোগস্থলে আছে বাংলাদেশ। তাই এ দেশে মাঝেমধ্যে ভূমিকম্প হবে, আর সেটা স্বাভাবিক। তবে আশঙ্কার বিষয় হলো, সম্প্রতি দেশের মধ্যে ভূমিকম্পের উৎপত্তির প্রবণতা বেড়েছে। বিশেষ করে ভূমিকম্পের কম ঝুঁকির অঞ্চল হিসেবে পরিচিত দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে ভূমিকম্প বেড়ে গেছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us